May 24, 2026, 7:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফল, পাসের হার ৫৭.১৬

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘বি’(বাণিজ্য) ইউনিটের ফলাফল আজ বুধবার দুপুরে প্রকাশিত হয়েছে। ভর্তি–সংক্রান্ত বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট এ লগইন করে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ফলাফল দেখতে পারবেন। এ জন্য পরীক্ষার্থীদের নিজস্ব ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।

আজ বেলা পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বি’ ইউনিটে বাণিজ্য গ্রুপের ১৮ হাজার ৪৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬ হাজার ৩৬৮ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৯ হাজার ৩৫৬ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৫৭ দশমিক ১৬ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ৫০।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এই ইউনিটের অ-বাণিজ্য গ্রুপের ১২ হাজার ৪৩৪ জন পরীক্ষার্থীর মধ্যে ৯ হাজার ৫৯৩ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৯০০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়। পাসের শতকরা হার ৬১ দশমিক ৫০ ও প্রাপ্ত সর্বোচ্চ নম্বর ৯১ দশমিক ৫০।

প্রকাশিত ফলাফলে কোনো ভুলভ্রান্তি পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তা সংশোধন করার ক্ষমতা সংরক্ষণ করে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। উত্তীর্ণ শিক্ষার্থীদের করণীয় সম্পর্কে নির্দেশনা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ের ভেরিফাইড ফেসবুক পেজে পরবর্তী সময়ে প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ১৬ জানুয়ারি সি ইউনিটের ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এবারের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হয়। পরদিন এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২৪ জানুয়ারি বি ইউনিটের পরীক্ষার মাধ্যমে এবারের পরীক্ষা পর্ব শেষ হয়। এদিকে গত শুক্রবার ‘সি’ও পরদিন ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ বছর রাজশাহী ছাড়াও পাঁচটি বিভাগীয় শহরে আঞ্চলিক কেন্দ্র হিসেবে এবারের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা