May 24, 2026, 7:56 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শুক্রবার, মানতে হবে যেসব নির্দেশনা

রাবি প্রতিনিধি :-
রাবি প্রশাসনের সংবাদ সম্মেলন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) ও স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি)। ভর্তি পরীক্ষাকে সুষ্ঠু, সুশৃঙ্খল ও নিরাপদভাবে সম্পন্ন করতে পরীক্ষার্থী ও অভিভাবকদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দিন।

লিখিত বক্তব্যে তিনি জানান, এ বছর ভর্তি পরীক্ষা এ, বি ও সি-এই তিনটি ইউনিটের মাধ্যমে অনুষ্ঠিত হবে। আগামী ১৬, ১৭ ও ২৪ জানুয়ারি যথাক্রমে সি, এ ও বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাস ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালসহ বিভিন্ন আঞ্চলিক কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ বছর মোট আবেদনকারীর সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৬২৬ জন। এর মধ্যে ‘এ’ ইউনিটে ১ লাখ ১৫ হাজার ৫১৫ জন, ‘বি’ ইউনিটে ৩০ হাজার ৮৮৮ জন এবং) ‘সি’ ইউনিটে ১ লাখ ২৬ হাজার ২২৩ জন পরীক্ষার্থী অংশ নেবেন। তিন ইউনিট মিলিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দেবেন প্রায় ৬৮ হাজার ৪৯০ জন পরীক্ষার্থী।

ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://admission.ru.ac.bd/ ও ইউটিউব চ্যানেল https://www.youtube.com/@UniversityofRajshahi1 থেকে দেখা যাবে।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

ভর্তি পরীক্ষার হলে পরীক্ষার্থীরা কোনও ধরনের ক্যালকুলেটর, মোবাইল ফোন, স্মার্টওয়াচ, এয়ারফোন, ব্লুটুথ ডিভাইসসহ কোনও ইলেকট্রনিক সামগ্রী বহন করতে পারবেন না। পরীক্ষার হলে প্রবেশের সময় প্রত্যেক পরীক্ষার্থীকে অবশ্যই বৈধ প্রবেশপত্র সঙ্গে রাখতে হবে।

যান চলাচল সংক্রান্ত নির্দেশনা

ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরীক্ষার দিনগুলোতে সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের মেইন গেট দিয়ে সব ধরনের যানবাহন প্রবেশ বন্ধ থাকবে। নির্ধারিত কয়েকটি গেট ব্যবহার করে সীমিত পরিসরে যান চলাচলের অনুমতি দেওয়া হবে।

নিরাপত্তা ও সহায়তা ব্যবস্থা

ভর্তি পরীক্ষার দিনগুলোতে পরীক্ষার্থীদের সার্বিক সহায়তার জন্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেল্প ডেস্ক, চিকিৎসা সেবা ও বিশুদ্ধ পানির ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি পরীক্ষার সুষ্ঠু পরিবেশ ও নিরাপত্তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, র‍্যাব, বিজিবি ও সিভিল ডিফেন্স সদস্যরা দায়িত্ব পালন করবেন।

ছবি ও বায়োমেট্রিক সংক্রান্ত নির্দেশনা

সংবাদ সম্মেলনে জানানো হয়, যেসব পরীক্ষার্থী এখনও ছবি আপলোড করতে পারেননি, তারা পরীক্ষার শুরুর অন্তত দুই ঘণ্টা আগে নিজ নিজ আইটি সেন্টারে যোগাযোগ করে ছবি আপলোড করতে পারবেন। তবে এ কারণে কোনও অবস্থাতেই ভর্তি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা