May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বিভাগের ৩৯ আসনেই বিএনপি জিতবে : মিনু

স্টাফ রিপোর্টার :-
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মিজানুর রহমান মিনু।

আসন্ন নির্বাচনে রাজশাহী বিভাগের ৩৯টি আসনের সবকটিতেই বিএনপির প্রার্থীরা বিজয়ী হবেন বলে মন্তব্য করেছেন রাজশাহী-২ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মিজানুর রহমান মিনু।

আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এক দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

নেতাকর্মীদের উদ্দেশ্যে মিজানুর রহমান মিনু বলেন, আমি আপনাদের বড় ভাই, অভিজ্ঞতা থেকে বলতে পারি- ইনশাআল্লাহ, আগামী দিনের সিঁড়ি অপেক্ষা করছে। সাংগঠনিক সম্পাদক হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তখন দায়-দায়িত্ব দেখতেন। ১৯৯৬ সালে বগুড়ায় আমরা ওনাকে সামনে রেখে রাজশাহী বিভাগে ৩৯টার মধ্যে নওগাঁর জলিল ভাইকে বাদে, আর ২০০১ সালের নির্বাচনে নাসিম ভাইকে বাদে দিয়ে ৩৮টি আসন আমাদের ছিল।

মিনু আরও বলেন, আমাদের মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চলে গেছেন। তার সেই হাসিমুখটাকে সামনে রেখে আমরা ইনশাআল্লাহ এই বিভাগে ৩৯টা আসনের সব আসনে আমাদের প্রার্থীরা বিজয়ী হবে। এটা আমার অভিজ্ঞতা থেকে বলছি। এখানে কোনো নির্বাচনের কথা আমি বলছি না। আমার অভিজ্ঞতার কথা বলছি। কারণ, বিগত ১৭ বছর আমরা শত্রুর বিরুদ্ধে লড়েছি।

রাজশাহী জেলা বিএনপি এই দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের প্রার্থী আবু সাঈদ চাঁদ।

বিশেষ অতিথি ছিলেন বিএনপির রাজশাহী বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহীন শওকত খালেক, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাইফুল ইসলাম মার্শাল। এতে রাজশাহী জেলার অন্য আসনগুলোর বিএনপির ধানের শীষের প্রার্থীরাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা