May 24, 2026, 5:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী বার নির্বাচনে ২১ পদের ২০টিতে বিএনপিপন্থিদের জয়

স্টাফ রিপোর্টার :-
সভাপতি পদে আবুল কাসেম ও সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হয়েছেন।

রাজশাহী জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে ২১টি পদের ২০টিতেই বিএনপিপন্থি আইনজীবীরা বিজয়ী হয়েছেন। একটি পদে জয় পেয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি সমর্থিত প্যানেলের প্রার্থী।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্যানেল থেকে সভাপতি পদে আবুল কাসেম এবং সাধারণ সম্পাদক পদে পারভেজ তৌফিক জাহেদী নির্বাচিত হন বলে জানান নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত রাজশাহী ১ নম্বর বার ভবনের দ্বিতীয় তলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে মোট ৬৯৩ ভোটারের মধ্যে ৬২৬ জন ভোটাধিকার প্রয়োগ করেন। গণনা শেষে রাতে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচন কমিশনার শেখ মো. জাহাঙ্গীর আলম সেলিম বলেন, সভাপতি ও সাধারণ সম্পাদকসহ মোট ২১টি পদের মধ্যে ২০টিতেই জয় পেয়েছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ মনোনীত প্যানেল। তবে সহসভাপতি পদে গণতান্ত্রিক আইনজীবী সমিতি সমর্থিত প্যানেলের প্রার্থী এ কে এম মিজানুর রহমান বিজয়ী হয়েছেন।

নির্বাচিত অন্যরা হলেন- সহসভাপতি মাহাবুবুল ইসলাম ও মফিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক (সাধারণ) ইমতিয়ার মাসরুর আল আমিন, যুগ্ম সাধারণ সম্পাদক (কল্যাণ) নুর-এ কামরুজ্জামান ইরান, হিসাব সম্পাদক শাখাওয়াত হোসেন শামীম, লাইব্রেরি সম্পাদক সেলিম রেজা মাসুম, অডিট সম্পাদক তানভীর আহমেদ জুলেট, প্রেস ও তথ্য সম্পাদক শাহজামাল এবং ম্যাগাজিন ও সাংস্কৃতিক সম্পাদক জানিজ ফাতেমা কাজল।

সদস্য পদে ইয়াসিন আলী, শামীম আহমেদ, মাঈনুর রহমান, হাফিজুল ইসলাম, জাকির হোসেন, শাহীন আলম মাহমুদ, রেশমা খাতুন, হুমায়ুন কবির শাম্মী ও রহিমা খাতুন নির্বাচিত হয়েছেন।

এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে দুটি প্যানেল থেকে ৪২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। পাশাপাশি স্বতন্ত্রভাবে সভাপতি পদে একজন এবং সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী ভোট করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা