May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী নগরীতে ৪ মাদক কারবারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীতে পৃথক অভিযানে চারজন মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেট, দেশি মদ এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো: মোঃ মিঠু ইসলাম (৩৩), সে নগরীর পবা থানার বসন্তপুর গ্রামের মোঃ মকসেদ আলীর ছেলে, মোঃ নিশার আহম্মেদ সাগর (২৭), সে কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম চারখুটার মোড় এলাকার মোঃ মাহাবুবুর রহমানের ছেলে, মোঃ জিম (২৫), সে বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার গ্রামের বাসিন্দা (বর্তমানে বোয়ালিয়া থানার ঘোড়ামারা এলাকায় বসবাসরত) মোঃ মঞ্জুরুল হকের ছেলে ও মোঃ জনি (৩৬), সে রাজপাড়া থানার ভাটাপাড়া গ্রামের মোঃ ফজলুল হকের ছেলে।

আজ মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, গত সোমবার রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেফতার করে কর্ণহার ও কাশিয়াডাঙ্গা থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০মিলিলিটার দেশি মদ ও মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা