October 28, 2026, 6:31 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহী এডিটরস ফোরাম নেতৃবৃন্দের সাথে লেবার পার্টির প্রার্থীর মতবিনিময়

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর স্থানীয় পত্রিকার সম্পাদকদের সংগঠন রাজশাহী এডিটরস ফোরামের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-২ (সদর) আসনের বাংলাদেশ লেবার পার্টি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো: মেজবাউল ইসলাম ।

আজ মঙ্গলবার দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মেজবাউল ইসলাম বলেন, বলেন “রাজশাহী বাসীর কল্যাণে কাজ করতে আমাদের একতাবদ্ধ হতে হবে,আমি নির্বাচিত হলে ইনশাআল্লাহ সাংবাদিকদের কল্যাণে আমার নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে ভূমিকা রাখবো “।

মতবিনিময় অনুষ্ঠানে সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নির্বাহী সদস্য ও নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব।

মতবিনিময়কালে মেজবাউল ইসলাম রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা