October 27, 2026, 7:33 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়

স্টাফ রিপোর্টার :-
রাজশাহী এডিটরস ফোরামের সাথে বিএনপি প্রার্থী শরীফ উদ্দীনের মতবিনিময়।

রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের বিএনপি দলীয় প্রার্থী মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন। রোববার (৪ জানুয়ারি) দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই সভায় নির্বাচনী পরিবেশ, রাজশাহীর উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা হয়।

মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন বলেন, একটি সুন্দর নির্বাচনের অপেক্ষা করছে মানুষ। গোদাগাড়ী-তানোর এলাকার সামগ্রিক বিষয়ে আলাপকালে তিনি বলেন, সাবেক মন্ত্রী আমার বড়ভাই ব্যারিস্টার আমিনুল হক এ অঞ্চলের মানুষের কাছে খুবই প্রিয় ছিলেন। আমি পাড়া মহল্লায় ঘুরতে গিয়ে তার প্রমান পাচ্ছি। বারবার তাঁর নাম করেন ছোট বড় সকলেই। এলাকার উন্নয়নের কথা বললে সব শ্রেনী পেশার মানুষ আজও ব্যারিস্টার আমিনুল হকের নাম বলেন,তাঁর প্রসংশা করেন।

শরীফ উদ্দীন বলেন, এলাকার উন্নয়নে নতুন করে কাজ করার অনেক সুযোগ রয়েছে। মানুষের জীবন মান উন্নয়নে অনেক কিছুই করার রয়েছে। আমি এলাকায় গিয়ে মানুষের সাথে কথা বলে এসব অনুধাবন করছি। আগামী দিনের উন্নয়ন ভাবনা নিয়ও কথা বলেন শরীফ উদ্দীন।

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব সিকদার, নির্বাহী সদস্য ও সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।

মতবিনিময়কালে মেজর জেনারেল (অব:) শরীফ উদ্দীন রাজশাহীর উন্নয়ন অগ্রগতি, সমস্য সম্ভাবনা ও সংস্কৃতি চর্চায় স্থানীয় সংবাদপত্রগুলোর অবদান নিয়েও কথা বলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা