May 24, 2026, 6:46 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহী আ.লীগ কার্যালয়ের জায়গায় ‘মুজিব পাবলিক টয়লেট’ করার দাবি

স্টাফ রিপোর্টার :-
রাজশাহী মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপে টানানো হয়েছে ‘মুজিব পাবলিক টয়লেট’–সংবলিত ব্যানার।

রাজশাহী মহানগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কার্যালয়ের ধ্বংসস্তূপের ওপর ‘মুজিব পাবলিক টয়লেট’–সংবলিত ব্যানার টানানো হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কুমারপাড়া এলাকার কার্যালয়ে ব্যানারটি টানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহী জেলা শাখা।

এ কর্মসূচিতে নেতৃত্ব দেন রাজশাহী জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক মো. নাহিদুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন একই কমিটির যুগ্ম সদস্যসচিব ইমন রাজ এবং কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক তানভির মাহতাব। তাঁরা বলেন, জায়গাটিতে পাবলিক টয়লেট গড়ার জন্য শিগগিরই সংশ্লিষ্টদের কাছে স্মারকলিপি দেওয়া হবে।

আজ সেখানে ব্যানার টানানোর পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাজশাহীর আহ্বায়ক নাহিদুল ইসলাম সাংবাদিকদের বলেন, এত জুলুম-নির্যাতনের পরও আওয়ামী ফ্যাসিস্ট সরকার আবারও বাংলাদেশে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছে। অথচ গত ১৭ বছরে তাঁরা জনগণকে কুক্ষিগত করার চেষ্টা করেছে। সেই সন্ত্রাসীদের আঁতুড়ঘর আবার উদ্বোধন করে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা হতে দেওয়া যাবে না। তাই জায়গাটিকে ‘মুজিব পাবলিক টয়লেট’ হিসেবে প্রতীকী উদ্বোধন করা হয়েছে।

তিনজন মিলে ব্যানার টানানোর বিষয়ে জানতে চাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই আহ্বায়ক বলেন, ‘হঠাৎ করে কর্মসূচি ঘোষণার কারণে সংগঠনের সব সদস্য উপস্থিত থাকতে পারেননি।’

এর আগে ২০২৪ সালের ৫ আগস্ট থেকে কয়েক দফায় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয় রাজশাহী মহানগর আওয়ামী লীগের ওই কার্যালয়। বর্তমানে সেখানে ভবনের ধ্বংসাবশেষ পড়ে আছে।

এদিকে ২৮ ফেব্রুয়ারি সকালে ওই কার্যালয়ের সামনে ‘বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’ লেখাসংবলিত একটি ব্যানার দেখা যায়। রাতের আঁধারে কে বা কারা ব্যানারটি টানিয়ে যায়, তা জানা যায়নি। সেদিন বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। দুপুরের দিকে স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা সেখানে গিয়ে ব্যানারটি টেনে ছিঁড়ে পুড়িয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা