May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ৪ দাবিতে জুলাই শহিদ পরিবার ও আহতদের সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টার :-
জুলাই শহিদ পরিবার ও আহতদের সংবাদ সম্মেলন।

রাজশাহীতে ৪ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন জুলাই শহিদদের পরিবার ও জুলাইয়ে আহতরা। আজ (শনিবার, ৩১ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় নগরীর সিএন্ডবি মোড়ে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভের পাদদেশে তারা এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

সংবাদ সম্মেলনে তারা গণভোটে “হ্যাঁ” প্রচারণা, সুষ্ঠু নির্বাচনের দাবি, শরিফ ওসমান হাদি হত্যাসহ জুলাই আন্দোলনে আহত ও শহিদ পরিবারের মামলার দ্রুত বিচারের দাবি, এমআইএস এবং গেজেট প্রকাশের দাবি তুলে ধরেন।

এরপর গণভোটে “হ্যাঁ”-এর পক্ষে প্রচারণার জন্য একটি মিছিল বের করেন তারা। মিছিলটি সিএন্ডবি মোড়ের আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে জুলাই স্মৃতিস্তম্ভের সামনে এসে শেষ হয়।

এসময় বাংলাদেশ সংস্কারে জুলাই আহত অরাজনৈতিক সংগঠনের পরিচালক ইমতিয়াজ আহমেদ, প্রধান নির্বাহী আল মামুন জিকু, নির্বাহী কমান্ড শিমুলসহ জুলাই আহত ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা