May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ২৪ ঘণ্টায় রাবি কর্মকর্তাসহ গ্রেফতার ৩৪

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে অস্থিতিশীলতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযানে (অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২) রাবি কর্মকর্তাসহ ৩৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

পুলিশ জানায়, বিশেষ অভিযানে গ্রেফতার সন্দিগ্ধ আসামি হানিফ মোহাম্মদ পলাশ (৪২) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরে বাংলা একে ফজলুল হক হলের সেকশন অফিসার হিসেবে কর্মরত এবং পবা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। হানিফ রাজশাহী মহানগরীর পবা থানার কিসমতকুখন্ডী বুধপাড়া এলাকার জোনাব আলীর ছেলে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো এবং সন্ত্রাসী কর্মকাণ্ডসহ বিভিন্ন গুরুতর অভিযোগ রয়েছে।

এদিকে আরএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক অভিযানে আরও ৩৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৯ জন, মাদক মামলার আসামি ৫ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১৯ জন রয়েছেন। আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সোমবার নগর পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা