May 24, 2026, 7:26 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে হত্যা মামলার চার আসামী কালিয়াকৈরে গ্রেফতার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর পবা উপজেলার খোলাবোনা নিঝুমপল্লীর বাসিন্দা বাহারুল ইসলাম (৫০) হত্যা মামলার চার আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার পূর্ব চান্দুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। র‌্যাব-১ এর সহায়তায় রাজশাহী র‌্যাব এ অভিযান চালায়। শুক্রবার এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

গ্রেফতার চারজন হলো, মো. মিলন ওরফে মিলু (৫২), মো. সুমন (১৯), কাওছার হোসেন (২৫) ও মো. মিল্টন (৩০)। এরা সবাই পবার খোলাবোনা এলাকার বাসিন্দা।
র‌্যাব জানায়, পূর্ব শত্রুতার জেরে গত ১৪ ফেব্রুয়ারি বাহারুলের বাড়িতে ঢুকে আসামিরা হাসুয়া দিয়ে কুপিয়ে আহত করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ ফেব্রুয়ারি তিনি মারা যান।

এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়। এরপর থেকে আসামিরা আত্মগোপনে ছিলেন। গ্রেফতারের পর আসামিদের রাজশাহীর দামকুড়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা