May 25, 2026, 1:31 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে স্বর্ণ প্রতারণার অভিযোগে ডিবির অভিযানে একজন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার শিমলা পার্ক এলাকা থেকে স্বর্ণ প্রতারণার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তি হলেন- রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ (আদর্শগ্রাম) এলাকার বাসিন্দা আব্দুল কুদ্দুসের ছেলে মোহাম্মদ ফজর আলী। তার বয়স পঞ্চাশ বছর।

পুলিশ জানায়, ২ ফেব্রুয়ারি বিকেল পৌনে তিনটার দিকে নাটোর জেলার বাসিন্দা হাসিনা বেগম চিকিৎসার উদ্দেশ্যে লক্ষ্মীপুর পপুলার হাসপাতালে যাওয়ার পথে একটি অটোরিকশায় ওঠেন। অটোরিকশাচালক তাকে নির্ধারিত গন্তব্যে না নিয়ে নগরীর বিভিন্ন এলাকা ঘুরিয়ে শিমলা পার্ক এলাকায় নিয়ে যান।

এ সময় চালক সোনালি রঙের একটি ধাতব খণ্ড দেখিয়ে সেটিকে স্বর্ণ দাবি করে এর বিনিময়ে টাকা দাবি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে ভুক্তভোগী নারী সেখানে টহলরত ডিবি পুলিশের কাছে বিষয়টি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা