May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সিএনজি-ভটভটি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর বাঘার চন্ডিপুরে সিএনজিচালিত অটোরিকশা ও ভটভটির সংঘর্ষে তিনজন নিহত ও দুজন আহত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে সাতটার দিকে ঘন কুয়াশার কারণে রাস্তায় দৃষ্টিসীমা সীমিত হওয়ায় এই দুর্ঘটনা ঘটে।

বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেরাজুল হক জানান, নাটোরের লালপুরের নওপাড়া গ্রাম থেকে সিএনজিচালিত একটি অটোরিকশা পাঁচজন যাত্রী নিয়ে বাঘা যাচ্ছিল। অটোরিকশাটি চন্ডিপুরের হযরত আলীর বাড়ির সামনে পৌঁছালে বাঘা থেকে ছেড়ে আসা ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে লালপুরের ফতেপুর গ্রামের নজির উদ্দিন প্রামাণিকের ছেলে সিএনজির ড্রাইভার শরিফুল ইসলাম (৪২), লালপুরের বধুপাড়া গ্রামের নিরাপদ দাসের ছেলে বিধান দাস ও একই উপজেলার আন্দী গ্রামের নাজিম উদ্দিনের স্ত্রী রোকেনা বেগম (৯০) নিহত হন।

সংঘর্ষে আহত হন আন্দী গ্রামের নাজিম উদ্দিনের ছেলে শাহজাহান আলী ও চকবাদুড়িয়া গ্রামের আবদুল হান্নানের স্ত্রী সীমা বেগম। তাদের বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ওসি সেরাজুল হক জানান, নিহত তিনজনের লাশ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। সিএনজিচালিত অটোরিকশা ও নসিমন উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা