May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সামারি কোর্টের অভিযান: তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীর বিভিন্ন মিষ্টির দোকান ও কাপড়ের মার্কেটে ভোক্তা অধিকার সংরক্ষণে সামারি ট্রায়াল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

বুধবার (৪ মার্চ) বিকেল ৩টায় সাহেব বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আতাউল্লাহ।

অভিযানকালে ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে তিন প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। এর মধ্যে ওজনে কম দেওয়া এবং একটি পণ্যে বিএসটিআই অনুমোদন না থাকায় নবরূপ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া অতিরিক্ত মূল্যে দই বিক্রি করায় মৌচাক মিষ্টি ভান্ডারকে ১০ হাজার এবং কাপড়ের দোকান শেখ গার্মেন্টস ক্রয় রশিদ দেখাতে না পারায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সিএমএম কোর্টের নাজির সোহেল রানা বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট নিয়মিত সামারি কোর্ট পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার সংরক্ষণ, পরিবেশ রক্ষা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং বিভিন্ন অপরাধ আইনের আওতায় এনে রাজশাহী মহানগরকে আরও নিরাপদ করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা