May 24, 2026, 7:27 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সাব্বির হত্যায় গ্রেফতার আসামির আদালতে স্বীকারোক্তি

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে কিশোর সাব্বিরকে (২১) ছুরি মেরে হত্যার ঘটনায় গ্রেফতার আসামি রবিউল ইসলাম জাসন (২৫) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন বলে জানিয়েছেন নগরের শাহমখদুম থানার ওসি ফারুক হোসেন।

তিনি বলেন, ‘গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদেই অভিযুক্ত জাসন পুলিশের কাছে নিজের অপরাধ স্বীকার করেন। পরে সকালে তাকে আদালতে হাজির করা হলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে ১৬৪ ধারায় জবানবন্দি দেন। এরপর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

উল্লেখ্য, কিশোর সাব্বিরের বাড়ি নগরের শাহমখদুম থানার পবা মিলপাড়ায়। তার বাবার নাম শাহিন ইসলাম। অভিযুক্ত জাসনের বাড়িও একই এলাকায়। তার বাবার নাম আমিরুল ইসলাম। জাসন মাদকাসক্ত। তার বিরুদ্ধে থানায় একাধিক মাদক মামলা রয়েছে।

জাসনের মা শিরিন বেগম তার আধা কাঠা জমি নিহত সাব্বিরের বাবা শাহিনের কাছে বিক্রি করেছেন। এই জমি কেনার কারণে সাব্বির ও তার বাবা শাহিনের ওপর ক্ষুব্ধ ছিলেন মাদকাসক্ত জাসেন। গত মঙ্গলবার তিনি শাহিনকে মারধর করেন। পরদিন বুধবার দুপুরে বাড়ির সামনে গিয়ে সাব্বিরকে পেয়ে বুকে ছুরি মেরেই পালিয়ে যান। এতে তার মৃত্যু হয়।

এরপর সন্ধ্যা পর্যন্ত জাসন আটক না হলে এলাকাবাসী বিক্ষোভ করেন। সন্ধ্যা ৭টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী সপুরা টিটিসি এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে তারা বিক্ষোভ শুরু করেন। রাত ৮টা পর্যন্ত বিক্ষোভ হয়। এদিন জাসনের বাড়ির জিনিসপত্র বাইরে বের করে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। পরে রাত ৯টার দিকে নগরের মিজানের মোড় ডগারহাট এলাকা থেকে জাসনকে গ্রেফতার করা হয়।

ওসি ফারুক হোসেন জানান, সাব্বির খুনের ঘটনায় রাতে তার বাবা শাহিন বাদী হয়ে মোট ছয়জনের বিরুদ্ধে মামলা করেছেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা