May 25, 2026, 2:38 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে সাজাপ্রাপ্ত নাইমুলকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর তানোরে দীর্ঘদিন আত্মগোপনে থাকা ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি মো. নাইমুলকে (৪৪) গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

গতকাল রোববার দিবাগত রাতে তাকে তানোর থানাধীন চান্দুরিয়া ইউপিস্থ আরাজি এক্তারপুর নামক এলাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নাইমুল গোদাগাড়ী উপজেলার কসিয়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল জানতে পারে তানোর থানাধীন আরাজি এক্তারপুর এলাকায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছদ্মবেশে গা ঢাকা দিয়ে আছে। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা দল আসামির গতিবিধি পর্যবেক্ষণ করে ঘটনাস্থলে অভিযান চালিয়ে নাইমুলকে গ্রেপ্তার করে।

আসামি মামলায় দোষী সাব্যস্থ হওয়ায় বিচারক তাকে ৬ মাসের সশ্রম কারাদণ্ড ও ৩ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। এরপর থেকেই তিনি পলাতক। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা