May 24, 2026, 6:00 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে রমজানের আগে বেড়েছে নিত্যপণ্যের দাম

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে রমজান আসার আগেই বেড়েছে কাঁচা সবজি ও ইফতারে ব্যবহারিত পণ্যের দাম। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) রাজশাহীর বাজার ঘুরে দেখা যায় এ চিত্র।

তবে এখনো স্থিতিশীল আছে ছোলা, মুড়ি, বেসন আর খেজুরের দাম। তবে মাসব্যাপী পণ্যের ন্যায্যমূল্য ধরে রাখে বাজার তদারকির দাবি ক্রেতাদের।

বাজার ঘুরে দেখা যায় গেল এক সপ্তাহের ব্যবধানে বেগুন, পেঁয়াজ, কাঁচামরিচে বেড়েছে ৬০ থেকে ৭০ টাকা পর্যন্ত। গেল সপ্তাহে প্রতি কেজি বেগুনের দাম ছিলো ৪০ থেকে ৪৫ যা আজকের বাজারে বিক্রি হয়েছে ৬০ টাকা কেজি। একই সময়ে ৩৫ টাকার পেঁয়াজ দাঁড়িয়েছে ৫০ থেকে ৫৫ টাকায়। আর প্রতিদিন দাম বাড়ছে শসার। গেল দুই দিনে ৩০ টাকা দাম বেড়ে আজ বাজারে বিক্রি হয়েছে ৮০ টাকা কেজিদরে।

এছাড়া লেবু ৬০ থেকে ৭০ টাকা হালি দরে বিক্রি হয়েছে। তবে এখনো অনেকটা স্থিতিশীল আছে ছোলা, মুড়ি আর তেল চিনির বাজার। গেল এক সপ্তাহে ৫ থেকে ১০ টাকা বেড়েছে দাম। রাজশাহীর চাঁদনিচক মার্কেটে খেসারীর ডাল ১০০ টাকা, ছোলা ৯০ থেকে ১১০ টাকা, গোটা মটর ৬০ টাকা মটর ডাল ১২০ টাকা এবং বেসন বিক্রি হচ্ছে ১৪০ থেকে ১৭০ টাকায়।

বাজারে চিনি ১০০ টাকা আর মুড়ির দাম ওঠেছে ৬০ টাকা থেকে ১২০ টাকা পর্যন্ত। ক্রেতারা বলছেন রমজানের শুরুতে রাজশাহীর বাজার খানিকটা স্থিতিশীল থাকলেও কিছু পণ্যের দাম বাড়ছে। বাজার মনিটরিং না হলে রমজানের শুরুতেই দামের গতি বাড়বে বলছেন তারা। তবে ব্যবসায়ীরা বলছেন নির্বাচনের প্রভাবে গ্রামের হাটগুলোয় সরবরাহ কমেছে কাঁচামালের। ফলে সাময়িক এই প্রভাব পড়ছে বাজারে। সরবরাহ বাড়লে দাম কমবে বলছেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা