October 28, 2026, 7:34 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে ভ্যানচালক হত্যা মামলার ৬ আসামি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :-

জেলার বাগমারা উপজেলায় ভ্যানচালক ফারুককে প্রকাশ্যে হত্যা মামলার মূলহোতা এজাহারনামীয় ১ নং আসামিসহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫।

আজ বুধবার র‌্যাব-৫ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিএনজি মালিক সমিতির সভাপতি ১ নং আসামি রেজাউল করিম (৪৭), মতিন (৪০), রফিকুল ইসলাম ওরফে রফিক ড্রাইভার (৪০), আসাদুল ইসলাম (৩৬), হাবিবুর রহমান (৫৫) ও আ. হান্নান (৩৮)। আসামিরা সবাই বাগমারা উপজেলার বাসিন্দা।

র‌্যাব জানায়, মামলার বাদী মোসলেম সরদার (৫৪) এর ছেলে ওমর ফারুক পেশায় একজন ভ্যান চালক। চলতি মাসের ১৭ ডিসেম্বর সন্ধ্যায় রাজশাহী জেলার বাগমারা থানাধীন ভবানীগঞ্জ সিএনজি স্ট্যান্ডে তার ব্যবহৃত ভ্যান গাড়ি নিয়ে অবস্থান করলে এজাহারনামীয় আসামিরা চোর সন্দেহে তাকে আটক করে। এরপর ২০ থেকে ২৫ জন সংঘবদ্ধভাবে তাকে দুই ঘণ্টার বেশি সময় ধরে লোহার রড দিয়ে মারধর করেন। নির্যাতনের একপর্যায়ে ফারুককের চার হাত-পায়ে লোহার পেরেক ঢুকিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে রাজশাহী জেলার বাগমাড়া থানায় ১২ জন এজাহারনামীয় ও ১০/১৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর মামলার আসামিদেরকে গ্রেফতারের অভিযানে নামে র‌্যাব।

এর ধারাবাহিকতায়, র‌্যাব-৫, সদর কোম্পানী, সিপিসি-২, নাটোর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তায় গতকাল মঙ্গলবার দিবাগত রাতে নাটোর জেলার সদর থানাধীন বনবেলঘড়িয়া পশ্চিম বাইপাস রোডে রাজশাহী-ঢাকাগামী হাইওয়ে র‌্যাবের আভিযানিক দল চেকপোস্ট পরিচালনা করে হত্যা মামলার মূলহোতা এজাহারনামীয় ১ নং আসামি সিএনজি মালিক সমিতির সভাপতিসহ ৬ জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামিদের থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা