May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ভোক্তা অধিকারের অভিযান; দুটি শো-রুমকে জরিমানা

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর রাণী বাজার এলাকায় শোরুমে মূল্য তালিকায় কাটাকাটি এবং বিদেশি পোশাকের নামে অতিরিক্ত দাম রাখার অভিযোগে দু’টি শোরুমে ৪০ হাজার টাকা জরিমানা করেছে জেলার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ (বুধবার, ১১ মার্চ) সকালে ভোক্তা অধিকার এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী বিভাগের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

অভিযানকালে আমদানির সঠিক তথ্য প্রদর্শন না করা এবং মূল্য তালিকায় বারবার কাটাকাটি করে বেশি দামে পণ্য বিক্রির প্রমাণ পাওয়ায় টপ-টেনকে ৩০ হাজার টাকা ও মেনস ওয়াল্ডকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সেইলর, বিশ্বরং ও ইজিকে সতর্ক করা হয়।

অভিযান শেষে উপ-পরিচালক মো. ইব্রাহীম জানান, ভোক্তাদের সঙ্গে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দু’টিকে সতর্কতামূলকভাবে একটিকে ৩০ হাজার ও অন্যটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদের আগে ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা