
রাজশাহীর নগরীর কাটাখালী থানার সীমান্ত এলাকায় পৃথক দুইটি অভিযানে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ এবং ৬৫ বোতল মদ জব্দ করেছে বিজিবি।
সোমবার ও মঙ্গলবার (২৩ ও ২৪ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
বিজিবি জানায়, সোমবার রাত সোয়া ১১টায় শাহাপুর বিওপির একটি টহল দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে কাটাখালী থানাধীন শাহাপুর পূর্বপাড়া এলাকা দিয়ে মাদক পাচার হচ্ছে।
এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করলে, বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরে অভিযানে ব্যাগের ভেতর থেকে ৫০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
একই রাতে ভোর সাড়ে ৪টার দিকে খানপুর বিওপির আভিযানিক দল কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ৬৫ বোতল ভারতীয় মদ জব্দ করে।
বিজিবি জানায়, মঙ্গলবার সকালে জব্দকৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেওয়া হয়েছে। সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে বিজিবি