October 27, 2026, 6:57 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে বিকেল ৪টা পর্যন্ত ৭০.৫৫ শতাংশ ভোট গ্রহণ

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে বিকেল ৪টা পর্যন্ত ৭০ দশমিক ৫৫ শতাংশ ভোট গ্রহণ হয়েছে। এছাড়া বিভাগের আট জেলায় একই সময়ে গড়ে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিডিয়া সেল থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিভাগীয় কমিশনার কার্যালয়ের তথ্য মতে বিকাল চারটা পর্যন্ত সর্বোচ্চ ভোট পড়েছে রাজশাহী জেলায়। এখানে ভোট কাস্টের হার ৭০ দশমিক ৫৫ শতাংশ। অন্যদিকে নাটোর জেলায় সর্বনিম্ন ৫০ শতাংশ ভোট পড়েছে। বিভাগের অন্যান্য জেলার মধ্যে জয়পুরহাটে ৫৯ দশমিক ৮৮ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৫৫ শতাংশ, সিরাজগঞ্জে ৬১ দশমিক ০৮ শতাংশ, নওগাঁয় ৫২ দশমিক ৫০ শতাংশ, বগুড়ায় ৫৭ দশমিক ১৫ শতাংশ এবং পাবনায় ৫৬ দশমিক ৫৩ শতাংশ ভোট পড়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা