May 24, 2026, 11:32 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে বিএনপির ৪০ নেতাকর্মীর জামায়াতে যোগদান

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে প্রায় ৪০ জন নেতা–কর্মী ও সমর্থক বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।গতকাল বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর কোট বুলনপুর এলাকায় জামায়াতের একটি নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত যোগদান অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে দলে যুক্ত হন।

যোগদানকারীদের মধ্যে রয়েছেন রাজপাড়া থানা বিএনপির নেতা মোহাম্মদ সেলিম, ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য রুবেল, সাংগঠনিক সম্পাদক মানিক, সদস্য লেমন, পিয়াস, সাদিক, রহমান, বিশালসহ আরও অনেকে।

বিএনপি ছেড়ে জামায়াতে যোগদানের কারণ জানিয়ে মোহাম্মদ সেলিম বলেন, দলের বর্ষীয়ান নেতা নাদিম মোস্তফার মৃত্যুর পর বিএনপিতে নিজেকে একা মনে হয়েছে। দলীয় অভ্যন্তরীণ কোন্দল ও বর্তমান পরিস্থিতি বিবেচনায় কর্মী–সমর্থকদের নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, জামায়াত তাদের কর্মীদের প্রতি যত্নশীল এবং দলটির রাজনৈতিক দর্শন তার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মণ্ডল। তিনি নবাগতদের উদ্দেশে বলেন, নৈতিকতা ও দ্বীনি আদর্শের পথে চলাই মূল বিষয়। কেউ চাইলে ইসলামী আদর্শভিত্তিক অন্য দল গঠন করেও কাজ করতে পারেন—তবে আদর্শচর্চা থেকে সরে না যাওয়ার আহ্বান জানান তিনি।

নগর জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি জসিম উদ্দিন সরকার বলেন, মোহাম্মদ সেলিম দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও দলীয় বিভক্তির প্রেক্ষাপটে তারা জামায়াতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

যোগদান অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নগর জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান সোহেল, রাজপাড়া থানা আমির নূরুল ইসলাম মনিসহ বিভিন্ন পর্যায়ের নেতারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা