May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর শাহমখদুম ও পবা থানার মাদকবিরোধী পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। অভিযানে মোট ৭৬৫ গ্রাম গাঁজা ও ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন, মোঃ সেলিম রেজা (৪০) এবং মুনসুর রহমান (৪২)। উভয়ই রাজশাহী মহানগরীর বাসিন্দা।

শাহমখদুম থানায় মঙ্গলবার বিকেল ৫টায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থানরত সেলিমকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশিতে ২৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। সেলিমের দেওয়া তথ্য অনুযায়ী, পলাতক আসামি বাবুর বসত বাড়ি থেকে আরও ৭৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

অপরদিকে পবা থানায় রাত সাড়ে ১০টায় অভিযান চালিয়ে মুনসুরকে গ্রেপ্তার করা হয়। তার দেহ তল্লাশিতে ৮০ পিস ট্যাবেন্টাডল ট্যাবলেট পাওয়া গেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা মাদক বিক্রির উদ্দেশ্যে এসব মাদকদ্রব্য হেফাজতে রাখার কথা স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে পৃথক মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামি গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা