May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধে গ্রেফতার ৪৯

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীর বিভিন্ন থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে তিন মাদক কারবারিসহ নানা অভিযোগে ৪৯ জনকে গ্রেফতার করেছেন। গত ২৪ ঘণ্টায় নগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় দেশীয় তৈরি মদ ও ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। শনিবার (১৭ জানুয়ারি) রাজশাহী মহানগর পুলিশ এ তথ্য জানায়।

পুলিশ জানায়, মাদকবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে আরএমপির শাহমখদুম ও পবা থানা পুলিশ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করে। এদের কাছ থেকে ১২ লিটার দেশীয় তৈরি মদ এবং ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলো, আসাদুল ইসলাম (৪১), আহাদ আলী ওরফে স্বপন (৩৩) ও আলমগীর কবির (৩১)।
এরমধ্যে আসাদুল উত্তর নওদাপাড়া এলাকার একরামের ছেলে, আহাদ আলী ওরফে স্বপন দক্ষিণ নওদাপাড়া এলাকার মৃত ইয়াসিনের ছেলে এবং আলমগীর কবির পবা থানার চক পারিলা পূর্বপাড়া গ্রামের মাসুদ রানার ছেলে।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের অভিযানে নানান অপরাধে জড়িত থাকার অভিযোগে আরো ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে ওয়ারেন্টভুক্ত ৬ জন, মাদক মামলায় ৫ জন ও অন্যান্য মামলায় ৩৫ জন রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা