May 24, 2026, 8:20 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে পুকুর ভরাটে জড়িতদের পাঁচ দিনের সময়

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীর কাদিরগঞ্জ রাজাহাতা এলাকায় কৌশলে ভরাট করা একটি পুকুর আগের অবস্থায় ফেরাতে উদ্যোগ নিয়েছে প্রশাসন।

বোয়ালিয়া ভূমি অফিসের সহকারী কমিশনার আরিফ হোসেন জানান, রাজাহাতা এলাকার পুকুরটি কৌশলে ভরাট করা হচ্ছিল। বেশিরভাগ অংশ ইতোমধ্যে ভরাট করা হয়েছে। সোমবার বোয়ালিয় ভূমি অফিসের সার্ভেয়ার ও পরিবেশ অধিদপ্তরের পরিদর্শককে নিয়ে সরেজমিনে পরিদর্শন করে ভরাট করার প্রমাণ পাওয়া গেছে।

তিনি আরও জানান, আজ মঙ্গলবার বিভাগীয় কমিশনারের নির্দেশে ভরাটে জড়িতদের সঙ্গে ভূমি অফিসে বৈঠক অনুষ্ঠিত হয়। পুকুরটি আগের অবস্থায় ফিরিয়ে দিতে তাদের পাঁচ দিনের সময় দেওয়া হয়েছে।

বিভাগীয় কমিশনার আ. ন. ম বজলুর রশীদ জানান, অবৈধভাবে পুকুর ভরাটের বিরুদ্ধে কার্যক্রম চলছে। যাদের সময় দেওয়া হচ্ছে, তারা নির্ধারিত সময়ে নির্দেশনা না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা