May 25, 2026, 1:33 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে নির্বাচন উপলক্ষে বিজিবির পদ্মায় জলপথ মহড়া

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে পদ্মা নদীতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে বিজিবির বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী পদ্মা নদীর টি-বাঁধ এলাকায় রাজশাহী বিজিবি ব্যাটালিয়ন-১ এর সদস্যদের অংশগ্রহণে এ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় পদ্মা নদীতে সাতটি স্পিডবোট নিয়ে বিজিবি সদস্যরা টহল ও কৌশলগত অনুশীলনে অংশ নেন।

বিজিবি সূত্র জানায়, নির্বাচন ঘিরে যেকোনো ধরনের অপতৎপরতা ও নাশকতা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এই মহড়া পরিচালনা করা হয়েছে। ভোটকে কেন্দ্র করে নদীর চরাঞ্চলে বিজিবির বিশেষ ক্যাম্পও স্থাপন করা হয়েছে।

কর্তৃপক্ষ জানায়, ভোটের আগে ও পরে কোনো পক্ষ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে। মহড়ায় বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা