May 25, 2026, 1:31 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে নির্বাচনী সরঞ্জাম বিতরণ

স্টাফ রিপোর্টার :-
রাজশাহীর কেন্দ্রগুলোতে ভোটগ্রহণ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে রাজশাহীর কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। ভোটগ্রহণ উপলক্ষে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টার পর থেকে কেন্দ্রগুলোতে পাঠানো শুরু হয় ব্যালট পেপারসহ ভোটগ্রহণের সকল সরঞ্জাম। ভোটকেন্দ্রের দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসারগণ নিজ নিজ কেন্দ্রের ভোটের সরঞ্জাম বুঝে নেন।

সেগুলো কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কেন্দ্রগুলোতে পাঠানো হচ্ছে।

রাজশাহী-২ (সদর) আসনের ভোটের সরঞ্জাম বিতরণ করা হচ্ছে হাজী মুহাম্মদ মহসিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে। বাকি পাঁচটি আসনের ব্যালট পেপারসহ ভোটের সরঞ্জাম নিজ নিজ উপজেলা সদর থেকে বিতরণ করা হচ্ছে।

এ বিষয়ে রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা আফিয়া আখতার বলেন, সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে রাজশাহী জেলায় ১ হাজার ১১০ জন সেনা সদস্য, বিজিবি সদস্য ৭৫০ জন, মেট্রোপলিটন পুলিশের ২ হাজার ৬৫ জন, জেলা পুলিশের ১ হাজার ৯১৭ জন, ১৪৭ জন র‌্যাব সদস্য ও ১০ হাজার ১১৪ জন আনসার সদস্য বিভিন্ন কেন্দ্রে দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা