May 24, 2026, 7:29 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে দেড় কেজি হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরীতে দেড় কেজি হেরোইনসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে (ডিএনসি)।

গতকাল মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) ভোর ৫টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর দামকুড়া থানাধীন নতুন কসবা গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোদাগাড়ী উপজেলার এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি মোঃ মশিউর রহমান (৪০)। তিনি গোদাগাড়ী থানার বাসুদেবপুর ইউনিয়নের অভয়া গ্রামের বাসিন্দা এবং মোঃ আনারুল ইসলামের ছেলে।

ডিএনসি সূত্রে জানানো হয়, অভিযানের সময় তিনটি স্বচ্ছ পলিথিন ব্যাগের ভেতর থেকে (প্রতিটি ব্যাগে ৫০০ গ্রাম করে) মোট ১ কেজি ৫০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় দুপুরে রাজশাহী বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা