May 24, 2026, 6:58 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে দুই প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগরে পরিবেশ ও ভোক্তা অধিকার রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভ্রাম্যমাণ আদালত (সামারি ট্রায়াল)। আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দিনব্যাপী এই অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ বিধিমালা লঙ্ঘনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

​আদালত সূত্র জানায়, রাজশাহী মহানগরীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মাসুদুল হকের নির্দেশনায় স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হিসেবে এই সামারি ট্রায়াল পরিচালনা করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ আতাউল্লাহ।

​অভিযানকালে সাহেব বাজার এলাকার ‘বিশাল কনফেকশনারি’-তে গিয়ে দেখা যায়, সেখানে লাচ্ছা সেমাই খোলা অবস্থায় রেখে বিক্রি করা হচ্ছে। প্যাকেটের গায়ে কোনো মোড়কীকরণ লেবেল বা মেয়াদোত্তীর্ণের তারিখ ছিল না। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে মালিককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

​এরপর বিসিক শিল্প এলাকায় ‘রাতুল বেকারি’-তে অভিযান চালানো হয়। সেখানে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, সেমাই খোলা রাখা এবং খাবারে ক্ষতিকর রাসায়নিক রং ব্যবহারের প্রমাণ পায় আদালত। এসব অপরাধে বেকারিটিকে ৪৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। জরিমানা পরিশোধ না করলে এক মাসের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।

একই দিনে সপুরা এলাকার গোলগফুর পেট্রোল পাম্প এবং সপুরা সিল্কেও তদারকি অভিযান পরিচালনা করা হয়।

​অভিযান শেষে আদালতের নাজির সোহেল রানা জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ এবং পরিবেশ আইন যথাযথভাবে পালন করা হচ্ছে কিনা, তা নিশ্চিত করতে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের পক্ষ থেকে এ ধরনের সামারি ট্রায়াল বা ঝটিকা অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা