
আগামী ২৯ জানুয়ারি রাজশাহী মাদ্রাসা মাঠে বিএনপির চেয়ারপারসন ও জাতীয় পর্যায়ের নেতা তারেক রহমানের আগমন উপলক্ষে প্রস্তুতি হিসেবে ৩ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৭ জানুয়ারি মঙ্গলবার বিকাল সাড়ে ৪টায় বহরপুর মোড় হতে মিছিলটি বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে। মিছিলের নেতৃত্ব দেন রাজপাড়া থানা বিএনপির সভাপতি মিজানুর রহমান মিজান।
মিছিলে উপস্থিত ছিলেন রাজপাড়া থানা যুবদলের নেতা মো. হাশেম শেখ, এস এম খাইরুল বাশার মিলন, ৩ নং ওয়ার্ড বিএনপির সাবেক সহসভাপতি মো. মাইনুল ইসলাম, মহানগর শাখার সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক বিদ্যুৎ, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. খোকন, যুবদল নেতা মোহাম্মদ বাবু, মোহাম্মদ রয়েল, রাজপাড়া থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মো. শান্ত ও সাবেক যুবদল সদস্য মোহাম্মদ হীরা।
এছাড়া উপস্থিত ছিলেন তিন নম্বর ওয়ার্ডের সাবেক সদস্যগণ মো. জাহাঙ্গীর, মোহাম্মদ জার্মান, আবুল হাশেম, মিলন, খোকন; মহিলা দলের সাবেক সভাপতি মিনু আরা মিনু, পারুল, লিজা, রিনা সহ আরও অনেক নেতৃবৃন্দ।
মিছিলের সময় মিজানুর রহমান মিজান বলেন, “দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে পা রাখলেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। রাজশাহী সমাবেশকে সফল করতে আমরা প্রস্তুত। ৩ নম্বর ওয়ার্ডের মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমাবেশকে সফল করার পাশাপাশি ধানের শীর্ষ মার্কাকে বিজয়ী করতে সকলে একযোগে কাজ করে যাবে। আমরা বিশ্বাস করি, তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশকে একটি সুন্দর ও উন্নত দেশ হিসেবে গড়ে তোলা সম্ভব।”
মিছিলটি স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ এবং সমর্থন ছড়িয়ে দেয়ার পাশাপাশি ২৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য সমাবেশের প্রস্তুতি আরও দৃঢ় করেছে।