May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ট্রাক-ভটভটি সংঘর্ষ, ২ ব্যবসায়ী নিহত

পুঠিয়া প্রতিনিধি :-
রাজশাহীর পুঠিয়ায় বালুবাহী ট্রাক ও মুরগিবোঝাই ভটভটির সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজশাহীর পুঠিয়া উপজেলায় বালুবাহী ট্রাক ও মুরগিবোঝাই ভটভটির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুইজন ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ছাড়া ট্রাকের চালক ও তার সহকারী আহত হয়েছেন।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকালে পুঠিয়ার গন্ডগোহালী নিমতলা এলাকায় পুঠিয়া-তাহেরপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মুরগি ব্যবসায়ী নাইম ও হালিম। আহতরা হলেন, ট্রাক চালক মিন্টু ও ট্রাক চালকের সহকারী স্বাধীন আলী।

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম জানান, তাহেরপুর থেকে মুরগীবোঝাই ভটভটি পুঠিয়া দিকে যাচ্ছিল। অন্যদিকে, বালুবোঝাই ড্রামট্রাকটি পুঠিয়া থেকে তাহেরপুর যাচ্ছিল।
ঘটনাস্থলে পৌঁছালে ট্রাক ও ভটভটির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চারজন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন। তারা ভটভটিতে ছিলেন।
পুঠিয়ায় তারা মুরগির ব্যবসা করতেন। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।

ওসি আরো জানান, নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হবে। দুর্ঘটনাকবলিত ট্রাক জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা