May 24, 2026, 6:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ছিনতাই চক্রের হোতা ও ১৩ মামলার আসামি গ্রেফতার

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে মো. মিলন নামের সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের মূলহোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। মিলন নগরের শাহমখদুম থানা এলাকায় বাসিন্দা। তার বিরুদ্ধে সংঘবদ্ধ ডাকাতি, ছিনতাই, চুরি, মাদক ব্যবসা ও পুলিশের ওপর হামলাসহ মোট ১৩টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার বিকেল ৫টার দিকে মহানগরের শাহমখদুম থানার এরাবিয়ান মডেল বালিকা মাদ্রাসার সামনে অভিযান চালিয়ে মিলনকে গ্রেফতার করা হয়। র‌্যাব জানায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ ডাকাতি ও ছিনতাই চক্রের সঙ্গে যুক্ত থেকে এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলো সে।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার মিলন সংঘবদ্ধ অপরাধ চক্রের সঙ্গে যুক্ত থেকে ডাকাতি, ছিনতাই, চুরি এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাজশাহীর শাহমখদুম থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা