May 25, 2026, 12:35 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে চারটিতে বিএনপি, দুটিতে জামায়াত এগিয়ে

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর ছয়টি আসনের মধ্যে চারটিতে বিএনপি মনোনীত প্রার্থীরা এগিয়ে আছেন। দুটি আসনে এগিয়ে আছেন জামায়াতে ইসলামীর প্রার্থীরা।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ৯টায় রাজশাহী জেলার রিটার্নিং অফিসার আফিয়া আখতার এ তথ্য জানিয়েছেন।

রাজশাহী-১ ও রাজশাহী-৪ আসনে এগিয়ে আছেন জামায়াতের প্রার্থীরা। রাজশাহী-২, রাজশাহী-৩, রাজশাহী-৫ ও রাজশাহী-৬ আসনে এগিয়ে আছেন বিএনপির প্রার্থীরা।

রাজশাহী-১ আসনে ১৫৯টি কেন্দ্রের মধ্যে ৫৪টি কেন্দ্রের ফল পাওয়া গেছে। এর মধ্যে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট পড়েছে ৬৪ হাজার ১৩৪টি। ধানের শীষ প্রতীক পেয়েছে ৫৪ হাজার ২৬ ভোট।

রাজশাহী-২ আসনে ১১৫টি কেন্দ্রের মধ্যে ২২টি কেন্দ্রের ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ধানের শীষ প্রতীক পেয়েছে ২২ হাজার ১২৯ ভোট ও দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ১৭ হাজার ৮১৪ ভোট।

রাজশাহী-৩ আসনে ১৩১টি ভোটকেন্দ্রের মধ্যে ৫৯টির ফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে ৮০ হাজার ১৭৯টি ও দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৫৮ হাজার ১১৩ ভোট।

রাজশাহী-৪ আসনে ১২২ কেন্দ্রের মধ্যে ৬১টির ফল ঘোষণা হয়েছে। দাঁড়িপাল্লা প্রতীক পেয়েছে ৬৪ হাজার ৩২০ ভোট ও ধানের শীষ পেয়েছে ৫৯ হাজার ২০৯ ভোট।

রাজশাহী-৫ আসনে ১৩২ কেন্দ্রের মধ্যে ১৩টির ফল ঘোষণা করা হয়েছে। ধানের শীষ প্রতীক ভোট পেয়েছে ১৪ হাজার ৮৬৯ ও দাঁড়িপাল্লা পেয়েছে ৫ হাজার ৩৭২ ভোট।

রাজশাহী-৬ আসনে ১১৯ কেন্দ্রের মধ্যে ২১টির ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ধানের শীষ পেয়েছে ৩০ হাজার ৮৮৮ ভোট ও দাঁড়িপাল্লা পেয়েছে ১৮ হাজার ৫২০ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা