May 24, 2026, 6:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে ক্যামব্রিজ ইংলিশ অ্যান্ড ফুড ফিয়েস্তায় তায়েকোয়ানডোর চমক

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে ক্যামব্রিজ ইংলিশ অ্যান্ড ফুড ফিয়েস্তা উপলক্ষে ব্যতিক্রমী তায়কোয়ানডো প্রদর্শনী অনুষ্টিত হয়েছে

সোমবার ৯ (ফেব্রুয়ারি) রাজশাহী নগরীর ক্যামব্রিয়ান ইন্টারন্যাশনাল স্কুলে আয়োজিত ক্যামব্রিজ ইংলিশ অ্যান্ড ফুড ফিয়েস্তা অনুষ্ঠানটি ছিল উৎসবমুখর ও বর্ণাঢ্য। এ আয়োজনে নাচ, গান, অভিনয়সহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা উপস্থাপন করে।
সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল একটি ভিন্নধর্মী চমক—তায়কোয়ানডো প্রদর্শনী। রাজশাহী বিভাগীয় তায়কোয়ানডো অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত এ প্রদর্শনীতে অংশগ্রহণকারী দল তাদের কৌশল, শারীরিক দক্ষতা, আত্মরক্ষামূলক নৈপুণ্য ও শক্তিমত্তার চমৎকার প্রদর্শন করে। প্রদর্শনী চলাকালে শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো অনুষ্ঠানস্থল।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী তায়কোয়ানডো প্রদর্শনকারী দলের সদস্যদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের ব্যতিক্রমী আয়োজন শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি, আত্মবিশ্বাস গঠন, শৃঙ্খলা চর্চা ও নেতৃত্বগুণ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সাংস্কৃতিক ও ক্রীড়া কার্যক্রমের সমন্বয়ে আয়োজিত এই অনুষ্ঠান শিক্ষার্থী, অভিভাবক ও অতিথিদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা