October 27, 2026, 2:56 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

রাজশাহীতে কৃষককে ভেকুতে পিষে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীর মোহনপুর উপজেলায় ফসলি জমিতে পুকুর খননে বাধা দেওয়াকে কেন্দ্র করে এক কৃষককে এক্সকাভেটর (ভেকু) দিয়ে পিষে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

সোমবার (৩০ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী নগরের কোর্ট স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন মোনারুল ইসলাম ওরফে রুহুল আমিন (৩৩) এবং রুবেল হোসেন (৩৮)।

র‍্যাব জানায়, সদর দপ্তরের গোয়েন্দা বিভাগের সহযোগিতায় র‍্যাব-৫ এর একটি দল অভিযান চালিয়ে তাদের আটক করে। বিকেলে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

ঘটনার বিবরণে জানা যায়, গত বছরের ১৭ ডিসেম্বর মোহনপুর উপজেলার বড় পালশা গ্রামের একটি বিলে এ হত্যাকাণ্ড ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতা আনিসুর রহমান বকুল কৃষকদের জমিতে জোরপূর্বক পুকুর খনন শুরু করলে রাতে জমির মালিকরা সেখানে বাধা দিতে যান। এ সময় আহমেদ জোবায়ের (২২) নামের এক কৃষককে ভেকুর নিচে পিষে হত্যা করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা পরদিন মোহনপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেপ্তার দুই আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মোহনপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা