May 24, 2026, 6:47 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল, ভিডিও ফেসবুকে

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার মাহফিল আয়োজন করার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে। ওই মাহফিলে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনকে দেশে ফিরিয়ে আনার শপথ নেওয়া হয় বলে জানা গেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

তবে ভাইরাল হওয়া ভিডিওতে অংশগ্রহণকারীদের মুখ স্পষ্টভাবে দেখা যায়নি। যাদের মুখ কিছুটা দেখা গেছে, তাদের অনেকেই মাস্ক পরা ছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, কারাবন্দী রাজশাহী-৩ আসনের সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ এবং মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারকে মুক্ত না করা পর্যন্ত রাজপথে আন্দোলন চালিয়ে যাওয়ার শপথ নিচ্ছেন উপস্থিত নেতাকর্মীরা।

জানা গেছে, গত মঙ্গলবার রাজশাহীতে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। পরে রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাদের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শপথ গ্রহণের ভিডিওটি শেয়ার করেন। বিষয়টি সামনে আসার পর আইন প্রয়োগকারী সংস্থা ও গোয়েন্দা সংস্থাগুলো ঘটনাটি খতিয়ে দেখা শুরু করেছে।

খোঁজ নিয়ে জানা গেছে, নগরের একটি মিলনায়তনে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। অন্য একটি অনুষ্ঠানের কথা বলে মিলনায়তনটি ভাড়া নেওয়া হয়েছিল বলে জানা গেছে। পরে সেখানে জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে ইফতার ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রায় ৬০ থেকে ৭০ জন তৃণমূল পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কোনো ধরনের ইফতার পার্টি আয়োজনের আইনগত সুযোগ নেই। এ ধরনের কোনো আয়োজনের বিষয়ে আমাদের কাছে আগে থেকে তথ্য ছিল না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা