May 24, 2026, 7:40 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে আওয়ামী লীগের কার্যালয়ে টানানো ব্যানার পুড়িয়ে দিল বিএনপি

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী মহানগর আওয়ামী লীগের ভাঙা কার্যালয়ের সামনে রাতে টানানো ব্যানার দুপুরে পুড়িয়ে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা।

শনিবার দুপুরে নগরের কুমারপাড়া এলাকায় ধ্বংসস্তূপের সামনে টানানো ব্যানারটি ছিঁড়ে আগুন দেওয়া হয় বলে জানান বিএনপির রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলু।

শুক্রবার রাতে অজ্ঞাত পরিচয় কেউ সেখানে ব্যানারটি টাঙিয়ে দিয়েছিল বলে জানান বোয়ালিয়া থানার ওসি রবিউল ইসলাম।

২০২৪ সালের ৫ অগাস্ট বিক্ষুব্ধ জনতা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয় বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়। পরে গত বছরের ১৯ ডিসেম্বর শরীফ ওসমান হাদী নিহতের ঘটনার পর একদল লোক আবার ভবনটির অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেয়।

সেই ধ্বংসস্তূপের সামনে রাতে কে বা কারা ‘আওয়ামী লীগ রাজশাহী মহানগর শাখা কার্যালয় শুভ উদ্বোধন করা হলো’ লেখা একটি ব্যানার টানিয়ে দেয়। সকালে বিষয়টি জানাজানি হলে দুপুর সাড়ে ১২টার দিকে সেখানে যান স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

পরে বিএনপির রাজশাহী মহানগর কমিটির বোয়ালিয়া পশ্চিমের সভাপতি শামসুল আলম মিলুর নেতৃত্বে ব্যানারটি ছিঁড়ে ফেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

শামসুল আলম মিলু বলেন, অস্তিত্বহীন একটি কার্যালয়ের সামনে ব্যানার টানানোর খবর পেয়ে তারা সেখানে যান। আশপাশের সিসিটিভি ফুটেজ দেখে কারা ব্যানারটি লাগিয়েছে তা শনাক্তের চেষ্টা করা হয়।

কয়েকজনকে ব্যানার টানানোর পর এলাকা ত্যাগ করতে দেখা গেলেও তাদের চেহারা স্পষ্টভাবে শনাক্ত করা যায়নি; তবে ব্যানারটি অপসারণ করা হয় বলে জানান তিনি।

ঘটনাস্থলে কারা ব্যানার টানিয়েছে বা আগুন দিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে জানান ওসি রবিউল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা