May 25, 2026, 3:47 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে অনুষ্ঠিত হলো শীতের পিঠায় ‘রোদ পোহানো উৎসব’

স্টাফ রিপোর্টার :-

মাঘের শীতে ঝলমলে রোদ রাজশাহীর আকাশে। এই রোদের মিস্টি উত্তাপ নিতে রাজশাহীতে অনুষ্ঠিত হলো ‘রোদ পোহানো উৎসব’। আজ মঙ্গলবার রাজশাহীর নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রাণীবিদ্যা বিভাগের আয়োজনে এই উৎসব অনুষ্ঠিত হয়।

শীতের রোদে আনন্দ সঙ্গে পিঠার গন্ধে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শিক্ষার্থীদের অংশগ্রহণে সাজানো হয় বিভিন্ন পিঠার স্টল, যেখানে শীতের ঐতিহ্যবাহী নানা রকম পিঠা পরিবেশন করা হয়। অন্যদিকে, শিক্ষার্থী ও অনুষ্ঠানে আগতদের কলেজ মাঠ প্রাঙ্গনে সারি সারি চেয়ারে বসে রোদ পোহাতে দেখা যায়।

উৎসব আয়োজনের উদ্দেশ্য সম্পর্কে আয়োজক প্রফেসর ড. মো: সাইদুর রহমান বলেন, আমাদের প্রতিটি ঋতুকে ঘিরে নানা আয়োজন দেখা যায়, বৈশাখ, চৈত্র সংক্রান্তি কিংবা বর্ষা উৎসব। কিন্তু শীত মৌসুমে পিঠা উৎসব ছাড়া তেমন কোনো আয়োজন চোখে পড়ে না। সেই চিন্তা থেকেই শিক্ষার্থীদের নিয়ে ‘রোদ পোহানো উৎসব’ আয়োজন করা হয়েছে। শীতের রোদ, প্রকৃতি আর আনন্দ-এই তিনটিকে একসঙ্গে উপভোগ করাই এর লক্ষ্য।

কলেজের প্রাণিবিদ্যা বিভাগের অংশগ্রহণকারীরা বলছেন, এমন উদ্যোগ সত্যিই ব্যতিক্রম। আমরা সকাল থেকেই পিঠার স্টল সাজিয়ে বসেছি। খোলা মাঠে শীতের আমেজের সঙ্গে রোদ পোহাতে বেশ ভালোই লাগছে। শিক্ষক ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা