May 24, 2026, 8:21 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাজশাহীতে অনুমোদনহীন ভবন নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ আরডিএর, বাদীর দাবি কাজ চলছে

স্টাফ রিপোর্টার :-

রাজশাহী নগরীর বাজে কাজলা মহল্লায় অনুমোদিত নকশা ছাড়াই দুইতলা ভবন নির্মাণের অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তিকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)।

নোটিশে বলা হয়েছে, সন্তোষজনক জবাব না পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরডিএর অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল তারিক স্বাক্ষরিত নোটিশে উল্লেখ করা হয়, কাজলা মৌজার আরএস ২২৯০ ও ২২৯২ দাগে নির্মাণাধীন ভবনে অনুমোদিত নকশা প্রদর্শন করা হয়নি। পরিদর্শনে দেখা গেছে, অনুমোদন ছাড়া বা অনুমোদিত নকশা লঙ্ঘন করে নির্মাণকাজ চলছে। এ অবস্থায় কেন অবৈধ নির্মাণ ভেঙে ফেলা বা অপসারণ করা হবে না তার সন্তোষজনক জবাব ৭ (সাত) দিনের মধ্যে দাখিল করতে বলা হয়েছে।

নোটিশ অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে গ্রহণযোগ্য জবাব না পেলে আর কোনো বক্তব্য না শুনেই পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে ইমারত নির্মাণ আইন ১৯৫২-এর ৩(খ) ধারা মোতাবেক এ নির্দেশ জারি করা হয়েছে এবং ৩(খ)(২) ধারা অনুযায়ী নোটিশ জারির তারিখ থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নির্মাণকাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট ব্যক্তি শুনানিতে বক্তব্য দিতে আগ্রহী হলে লিখিত জবাবে তা উল্লেখ করে আগামী ১৬ মার্চ ২০২৬ সকাল ১১টায় প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকতে পারবেন। প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে অনুমোদিত নকশা (যদি থাকে), জমির দলিল, খতিয়ান, খাজনার রশিদ, জাতীয় পরিচয়পত্র ও বাড়ির হোল্ডিং নম্বর উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ-এর মতিহার থানার অফিসার ইনচার্জকে অনুরোধ জানানো হয়েছে। নোটিশে উল্লেখিত ব্যক্তি মো. পারভেজ আলী, তিনি নগরীর মতিহার থানার বাজে কাজলা এলাকার মৃত কহির উদ্দিনের ছেলে।

অভিযোগকারী মো. পারভেজ আলী জানান, আরডিএ কর্তৃপক্ষ নোটির জারি করেছেন। বিবাদী নোটিশ প্রাপ্তির পরও আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে ইমারত নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। এ বিষয়ে মতিহার থানায় বার বার অবগত করা হলে পুলিশ বিবাদীর বিরুদ্ধে কোন প্রকার ব্যবস্থা নিচ্ছেন না বলেও দাবি করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা