May 24, 2026, 7:10 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

রাকসুর উদ্যোগে গণইফতার, অংশ নিলেন ১৮ হাজার শিক্ষার্থী

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) উদ্যোগে বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হলো গণইফতার মাহফিল।

রোববার (১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ছাত্রদের এবং শহীদ মিনার প্রাঙ্গণে ছাত্রীদের জন্য পৃথকভাবে এ আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে মুসলিম শিক্ষার্থীদের পাশাপাশি ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীদেরও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

রাকসু জিএস সালাউদ্দিন আম্মার বলেন, ‌আজকের এই গণইফতার আয়োজন শুধুমাত্র মুসলিম শিক্ষার্থীদের জন্য নয়, সনাতন ধর্মাবলম্বী শিক্ষার্থীদের জন্যও আলাদাভাবে ইফতারের ব্যবস্থা রাখা হয়েছে। ১৮ হাজারের বেশি শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছি।

গণইফতারের ফান্ডিং প্রসঙ্গে তিনি বলেন, রাকসুর উদ্যোগে এটাই প্রথম এত বড় পরিসরে আয়োজন। প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলাদা আলাদা টিম কাজ করেছে। তবে ফান্ডিং সংক্রান্ত বিস্তারিত বিষয়ে রাকসু ভিপি আরও স্পষ্ট ব্যাখ্যা দিতে পারবেন।

ভিপি মোস্তাকুর রহমান জাহিদ বলেন, সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন বিভাগের ১৮ হাজারের বেশি শিক্ষার্থী একসঙ্গে ইফতারে অংশ নিয়েছেন। এটি সত্যিই অনন্য ও প্রশংসনীয় উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা