May 25, 2026, 2:39 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মোহনপুরে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের প্রশিক্ষণ

মোহনপুর প্রতিনিধি :-

রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় আজ ১২ মার্চ ২০২৬ তারিখে উপজেলা লিগ্যাল এইড কমিটির সদস্যদের নিয়ে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। লাইট হাউজ কর্তৃক বাস্তবায়িত “নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা” প্রকল্পের সহযোগিতায় এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।

সিভিক এনগেজমেন্ট ফান্ড (সিইএফ) নাগরিকতা প্রোগ্রাম, সুইজারল্যান্ড দূতাবাস ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা, ইইউ এর অর্থায়নে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ফাহিমা বিনতে আখতার। তিনি লাইট হাউজের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং বলেন, সাধারণ মানুষ যাতে সহজে আইনগত সহায়তা পেতে পারে সে লক্ষ্যে লাইট হাউজ মাঠ পর্যায়ে সচেতনতা সৃষ্টি, কেস রেফারেল এবং আইনগত সহায়তা প্রার্থীদের যাতায়াতের সুযোগ তৈরি করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি ভবিষ্যতেও এ কার্যক্রম বাস্তবায়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা ইমাম হাসান শামীম বলেন, উপজেলা পর্যায়ে যে কোনো একজন কর্মকর্তাকে ফোকাল পার্সন করে কাজটি পরিচালনা করলে কার্যক্রমটি আরও বেশি ফলপ্রসূ হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আখতার হোসেন বলেন, সাধারণ মানুষের আইনগত সহায়তা প্রাপ্তির ক্ষেত্রে লাইট হাউজের কার্যক্রম প্রশংসনয় এবং এই কার্যক্রম অব্যাহত রাখতে তিনি সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

প্রশিক্ষণটি পরিচালনা করেন নাগরিক অধিকার ও জলবায়ু ন্যায্যতা প্রকল্পের অ্যাডভোকেসি অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং কোঅর্ডিনেটর সিদ্দিকুল আলম মামুন। তাকে সার্বিক সহযোগিতা করেন উপজেলা সমন্বয়কারী হৈমন্তী পাল। দিনব্যাপী প্রশিক্ষণে উপজেলা লিগ্যাল এইড কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন। কমিটির সদস্যদের দায়িত্ব-কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয় এবং সাধারণ মানুষের আইনগত অধিকার প্রাপ্তির ক্ষেত্রে কমিটির সদস্যরা তাদের যথাযথ ভূমিকা পালন করবেন এ বিষয়ে তাদেরকে আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা