
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী–২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী, রাজশাহীর সাবেক সফল মেয়র ও সাবেক সংসদ সদস্য মিজানুর রহমান মিনু–এর একটি পূর্ণাঙ্গ অফিসিয়াল নির্বাচনকেন্দ্রিক ওয়েবসাইট আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে।
নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম www.minubnp.com–এর মাধ্যমে এক জায়গায় পাওয়া যাবে মিজানুর রহমান মিনু–এর রাজনৈতিক জীবন ও ব্যক্তিগত পরিচিতি, রাজশাহীর উন্নয়নে তাঁর সুস্পষ্ট ভবিষ্যৎ ভিশন, পাশাপাশি দেশ ও গণতন্ত্র পুনর্গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর রূপরেখা ও পরিকল্পনার বিস্তারিত তথ্য।
ওয়েবসাইটটি এমনভাবে তৈরি করা হয়েছে, যাতে দেশ-বিদেশের যেকোনো প্রান্ত থেকে রাজশাহীবাসীসহ সর্বস্তরের মানুষ সহজেই জানতে পারেন—রাজশাহীর সার্বিক উন্নয়ন পরিকল্পনা, শিক্ষা ও কর্মসংস্থান নিয়ে ভাবনা, নাগরিক সেবা সম্প্রসারণের কৌশল এবং বিএনপির রাজনৈতিক দর্শন ও অবস্থান। একই সঙ্গে এতে তুলে ধরা হয়েছে মিজানুর রহমান মিনু–এর রাজনৈতিক কর্মকাণ্ড ও ব্যক্তিগত জীবনের গুরুত্বপূর্ণ দিকগুলো।
এছাড়া ওয়েবসাইটটির একটি বিশেষ দিক হলো—নাগরিকদের জন্য সরাসরি মতামত, প্রত্যাশা, প্রশ্ন ও পরামর্শ জানানোর সুযোগ। যা জনগণ ও নেতৃত্বের মধ্যে একটি কার্যকর, আধুনিক ও স্বচ্ছ যোগাযোগ মাধ্যম হিসেবে কাজ করবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মিজানুর রহমান মিনু বলেন, জনগণের কণ্ঠস্বরই রাজনীতির প্রকৃত শক্তি। সেই বিশ্বাস থেকেই এই ডিজিটাল উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে রাজশাহীর মানুষ সরাসরি তাদের আশা-আকাঙ্ক্ষা ও মতামত তুলে ধরতে পারেন।
রাজশাহীর উন্নয়ন, শিক্ষা ও কর্মসংস্থানের টেকসই সমাধানে ধানের শীষ প্রতীকই যে ভবিষ্যতের পথনির্দেশক—এই বার্তাই বহন করছে নতুন চালু হওয়া ওয়েবসাইটটি।