May 25, 2026, 1:32 am
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

মরহুম সাংবাদিক আমিনুল ইসলামের জন্য দোয়া, পাশে দাঁড়াল মডেল প্রেসক্লাব

স্টাফ রিপোর্টার :-

রাজশাহীতে মরহুম সাংবাদিক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের রুহের মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় রাজশাহী নগরীর চন্দ্রিমা থানার মোড়ে অবস্থিত রাজশাহী মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে মরহুম সাংবাদিক ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম-এর আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের জন্য ধৈর্য ও শক্তি প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন নেগারউদ্দিন এতিমখানা-এর পরিচালক মাওলানা মো: আনারুল ইসলাম। দোয়া শেষে প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক ও সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহিদ হিরু-এর উদ্যোগে ক্লাবের সদস্যদের সহযোগিতায় মরহুমের পরিবারের হাতে সামান্য আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত থেকে মরহুম সাংবাদিকের কর্মজীবনের স্মৃতি তুলে ধরেন এবং তাঁর অবদান শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা