May 24, 2026, 6:41 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট দিয়ে প্রমাণ করুন বগুড়া বিএনপির ঘাঁটি: তারেক রহমান

বগুড়া প্রতিনিধি :-
রংপুর যাওয়ার পথে বগুড়ার মোকামতলায় পথসভায় বক্তব্য দেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

বগুড়ার শিবগঞ্জে পথসভায় নেতাকর্মীদের প্রতি এ আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি প্রমাণে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার বেলা ৩টায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাসস্ট্যান্ডে পথসভায় তিনি বলেছেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে প্রমাণ করুন, বগুড়ার মাটি বিএনপির ঘাঁটি।”

বগুড়া থেকে রংপুর যাওয়ার পথে সভায় তারেক রহমান বলেন, “ধানের শীষ যতবারই জনগণের ভোটে সরকার গঠনের সুযোগ পেয়েছে, ততবারই দেশ ও এলাকার উন্নয়নে কাজ করেছে। প্রিয় মোকামতলাবাসী, আমরা আবারও আপনাদের এলাকার উন্নয়ন করতে চাই।”

এ সময় বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির প্রার্থী মীর শাহে আলম বক্তব্য দেন।

বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একনজর দেখতে মহাস্থানগড় থেকে রহবল-দো-সীমানা পর্যন্ত অন্তত ৫০ হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশ নেন। জনস্রোতে মুখরিত হয়ে ওঠে পুরো মোকামতলা এলাকা।

এদিন বেলা আড়াইটায় নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান বগুড়ার মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান মাহমুদ বলখী মাহিসওয়ারের (র.) মাজার জিয়ারত করেন। বগুড়ার পথে পথে ছিল লোক সমাবেশ। এ সময় পথের পাশে দাঁড়িয়ে প্রিয় নেতাকে স্বাগত জানান বগুড়াবাসী।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা