May 24, 2026, 5:59 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভোট দিতে এসে কেন্দ্রেই সন্তানের জন্ম

সিরাজগঞ্জ প্রতিনিধি :-
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে কেন্দ্রেই এক কন্যাসন্তানের দিয়েছেন এক নারী। ছবি: এআই:

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ভোট দিতে এসে কেন্দ্রেই এক কন্যাসন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বেঙনাই সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। ব্যতিক্রমী এই ঘটনায় কেন্দ্রে উপস্থিত ভোটারদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হলেও বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ রয়েছেন।

প্রসূতি মোছা. আম্বিয়া খাতুন (২৫) একই গ্রামের বাসিন্দা শরিফুল ইসলামের স্ত্রী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সকালেই তিনি ভোট দিতে কেন্দ্রে আসেন। প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করার সময় হঠাৎ তার প্রসবব্যথা শুরু হয়। প্রথমে বিষয়টি স্বাভাবিক মনে হলেও অল্প সময়ের মধ্যেই ব্যথা তীব্র আকার ধারণ করে এবং তিনি অসুস্থ হয়ে পড়েন।

পরিস্থিতি বুঝে কেন্দ্রে দায়িত্বরত নারী পুলিশ সদস্য, আনসার সদস্য ও স্থানীয় নারী ভোটাররা দ্রুত মানবিক সহায়তায় এগিয়ে আসেন। কেন্দ্র প্রাঙ্গণের একটি কক্ষে অস্থায়ীভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। সেখানেই তিনি একটি সুস্থ কন্যাসন্তানের জন্ম দেন। উপস্থিত লোকজন তাৎক্ষণিকভাবে মা ও শিশুর প্রাথমিক সেবার ব্যবস্থা করেন।

খবর পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পরে মা ও নবজাতককে সিরাজগঞ্জ শহরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসকদের বরাত দিয়ে পরিবার জানায়, মা ও শিশুর শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

সিরাজগঞ্জের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল খালেক পাটোয়ারী জানান, বিষয়টি প্রশাসন জেনেছে। মা ও নবজাতকের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা