October 27, 2026, 7:32 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ভোটের দিন সারারাত পোস্ট অফিস খোলা রাখার নির্দেশ

ডেস্ক নিউজ :-

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণের দিন ১২ ফেব্রুয়ারি সারা রাত পোস্ট অফিস খোলা থাকবে।

মঙ্গলবার ইসি উপ-সচিব মোহাম্মদ মনির হোসেন এই নির্দেশনা ডাক অধিদপ্তরের মহাপরিচালককে পাঠিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৩৬ অনুচ্ছেদের (১৫) দফার বিধান অনুসারে প্রিজাইডিং অফিসারগণ ভোট গণনার বিবরণীর একটি কপি বিশেষ খামের মাধ্যমে ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশন সচিবালযয়ের সচিবের কাছে পাঠাবেন।

এতে আরও বলা হয়েছে, ভোট গণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসার অগ্রিম ডাকমাশুল পরিশোধ না করে বিমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড ডাকযোগে প্রেরণ করবেন। প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে অবশ্যই প্রাপ্তি স্বীকার গ্রহণ করবেন।

এ লক্ষ্যে ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনে অর্থাৎ ১২ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৪টা থেকে অধিক রাত (প্রয়োজনবোধে সারারাত এবং পরদিন সকাল পর্যন্ত) ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠানো ভোটগণনার বিবরণী পোস্ট না করা পর্যন্ত সংশ্লিষ্ট পোস্ট অফিস খোলা রাখা এবং ডাকযোগে প্রেরিত ফলাফল বিবরণী জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পৌঁছানোর বিশেষ ব্যবস্থা রাখা প্রয়োজন। এই ব্যবস্থা ভোটগ্রহণের পর কয়েকদিন পর্যন্ত উল্লিখিত অব্যাহত রাখার কথাও বলা হয়েছে নির্দেশনায়।

অগ্রিম ডাক মাশুল পরিশোধ না করে প্রিজাইডিং অফিসার কর্তৃক ভোটগণনার বিবরণী ডাকযোগে নির্বাচন কমিশনে প্রেরণের ব্যয় ‘বুক এডজাস্টমেন্ট’-এর মাধ্যমে ডাক বিভাগকে পরিশোধ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা