May 24, 2026, 11:33 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার :-
ভেনেজুয়েলায় মার্কিন সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল।

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের সামরিক আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ ডিসেম্বর) বেলা ১১টায় মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে আগ্রাসনবিরোধী নাগরিক সমাজ রাজশাহীর উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ৩ জানুয়ারি মার্কিন সাম্রাজ্যবাদ ভেনেজুয়েলায় সামরিক আগ্রাসন চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাসভবন থেকে অপহরণ ও আটক করেছে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন। এটি একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্রের ওপর বিনা উস্কানিতে হামলা এবং মানবতার বিরুদ্ধে গুরুতর অপরাধ।

বক্তারা আরও বলেন, মানবতার কথা বললেও বাস্তবে মার্কিন যুক্তরাষ্ট্রই বিশ্বব্যাপী মানবতাবিরোধী কর্মকাÐে জড়িত। মাদক বিস্তার ও সন্ত্রাসবাদ দমনের অজুহাতে ভেনেজুয়েলার খনিজ সম্পদ ও তেল লুটপাটের উদ্দেশ্যে এ আগ্রাসন চালানো হয়েছে, যা বিশ্বব্যাপী গণতন্ত্রকামী মানুষের হৃদয়ে গভীর ক্ষত সৃষ্টি করেছে। মার্কিন সাম্রাজ্যবাদের কারণে আজ বিশ্বের প্রতিটি দেশই নিরাপত্তাহীনতায় ভুগছে।

তারা বলেন, সময় এসেছে ভিন্ন মত ও ভিন্ন মতাদর্শ ভুলে বিশ্বের গণতন্ত্রকামী জনগণকে একতাবদ্ধ হয়ে সাম্রাজ্যবাদী মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী অপরাধমূলক কার্যক্রমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার। ভেনেজুয়েলার জনগণের ভবিষ্যৎ নির্ধারণের অধিকার একমাত্র তাদেরই—বাইরের কোনো শক্তির হস্তক্ষেপ কাম্য নয়।

মানববন্ধন থেকে বক্তারা যুদ্ধ, অবরোধ ও হুমকির রাজনীতি প্রত্যাখ্যান করে সাম্রাজ্যবাদী আগ্রাসন বন্ধ এবং ভেনেজুয়েলার জনগণের ইচ্ছার প্রতি সম্মান জানানোর আহ্বান জানান। মানববন্ধন শেষে সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বাটার মোড় এলাকায় গিয়ে শেষ হয়।

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট হোসেন আলী পেয়ার, সভাপতি রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী জেলা ও সাধারণ সম্পাদক নদী বাঁচাও আন্দোলন রাজশাহী, মাহমুদ জামান কাদেরী, সহ-সভাপতি রাষ্ট্র সরকার আন্দোলন কেন্দ্রীয় কমিটি ও সমন্বয়ক রাষ্ট্র সংস্কার আন্দোলন রাজশাহী বিভাগ এবং আহ্বায়ক জুলাই ৩৬ পরিষদ রাজশাহী, মাহবুব সিদ্দিকী, সভাপতি হেরিটেজ রাজশাহী ও নদী গবেষক এবং আহ্বায়ক সবুজ (সংগতি) রাজশাহী, প্রফেসর শৌভিক রেজা, বাংলা বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, প্রফেসর গোলাম সারোয়ার, ইতিহাস বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আলফাজ হোসেন (যুবরাজ), আহ্বায়ক বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) রাজশাহী জেলা, নাদিম সিনা, সদস্য সচিব গণসংহতি আন্দোলন রাজশাহীর মহানগর।

এছাড়াও মো. আতিকুর রহমান আতিক, সাধারণ সম্পাদক, ইয়ুথ অ্যাকশন ফর সোশ্যাল চেঞ্জ (ইয়্যাস)সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা