October 27, 2026, 6:41 am
শিরোনাম :
টেকনাফ থেকে গোদাগাড়ী: মাদক নেটওয়ার্কের আলোচনায় চেয়ারম্যান সোহেল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী উপলক্ষে রাজশাহীতে জাসাসের স্যালাইন পানি বিতরণ ছবি তোলায় রাজশাহীতে ৫ সাংবাদিককে গুলি করে হত্যার হুমকি ব্যানার ছাড়াই গোদাগাড়ীতে জিয়ার শাহাদাৎ বার্ষিকীর অনুষ্ঠান, ক্ষুব্ধ নেতাকর্মীরা রাজশাহীর কাশিয়াডাঙ্গা সংঘর্ষ: তদন্ত ও পুলিশি তৎপরতা নিয়ে স্থানীয়দের অসন্তোষ “সরকারি অনুমোদন এখনো হয়নি, সফরের ব্যয় বহন করবে আমন্ত্রণকারী প্রতিষ্ঠান” নতুন কিছু চমক দেখাবে অর্থমন্ত্রী রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

ভর্তি পরীক্ষায় এআই ব্যবহারের অভিযোগে এক শিক্ষার্থী আটক

রাবি প্রতিনিধি :-

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের সি ইউনিটের ভর্তি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে এক ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার প্রথম পালার পরীক্ষা চলাকালে স্মার্টফোনে এআই ব্যবহার করে উত্তর খোঁজার সময় তাঁকে আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাঁকে প্রক্টর দপ্তরে নেওয়া হয়।

আটক শিক্ষার্থীর নাম দিব্য জ্যোতি সাহা। তাঁর বসবাস ঢাকার সিদ্ধেশ্বরী এলাকায় হলেও স্থায়ী ঠিকানা খুলনায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়, আজ বেলা ১১টায় সি ইউনিটের প্রথম পালার পরীক্ষা শুরু হয়। একপর্যায়ে জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের ১০২ নম্বর কক্ষে এক পরীক্ষার্থীর অস্বাভাবিক আচরণ লক্ষ করেন দায়িত্বপ্রাপ্ত এক শিক্ষক। কাছে গিয়ে দেখা যায়, ওই শিক্ষার্থী প্রশ্নপত্রের ছবি তুলে এআই ব্যবহার করে উত্তর খোঁজার চেষ্টা করছেন। পরে তাঁকে আটক করা হয়।

প্রক্টর দপ্তরে জিজ্ঞাসাবাদের সময় ওই শিক্ষার্থী স্বীকার করেন, তিনি মুঠোফোনে এআই ব্যবহার করে উত্তর খুঁজছিলেন, তবে কিছু লিখতে পারেননি।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গিয়াসউদ্দিন আহমেদ বলেন, পরীক্ষাকেন্দ্রে মুঠোফোন, এয়ারপডসহ ওই শিক্ষার্থীকে আটক করা হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইসিটি সেন্টারের বিশেষজ্ঞদের প্রাথমিক তদন্তে প্রশ্নপত্রের ছবি তোলার আলামত পাওয়া যায়।

উল্লেখ্য, চলতি বছর দ্বিতীয়বারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ক্যাম্পাসের বাইরে ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশালেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে একযোগে অনুষ্ঠিত হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা