May 24, 2026, 8:18 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

ব্রাহ্মণবাড়িয়া-২, দুই বিদ্রোহীসহ ত্রিমুখী লড়াইয়ে বিএনপি

ডেস্ক নিউজ :-

বিএনপির ঘাটি হিসেবে পরিচিত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী হিসেবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি আল্লামা জুনায়েদ আল হাবিবকে মনোনয়ন দেওয়া হয়েছে। একই আসনে বিএনপি হতে সদ্য বহিস্কৃত নেতা বিএনপির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা এবং একই দল থেকে বহিস্কৃত নেতা হিন্দু বৌদ্ধ খ্রিস্ট্রান ঐক্য ফন্টের মহাসচিব এস এন তরুণ দে স্বতন্ত্রপ্রার্থী হয়ে মাঠে লড়ছেন।

এ আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশি ছিলেন রুমিন ফারহানা ও এস এন তরুণ দে। মনোনয়ন বঞ্চিত হয়ে দুইজনই স্বতন্ত্রপ্রাথী হয়ে লড়ছেন।

এদিকে নিজের আসন পুনরুদ্ধারের চেষ্টায় আছেন জাতীয় পার্টির নেতা এবং এই আসনের দুইবারের সাবেক এমপি এড. জিয়াউল হক মৃধা। এছাড়াও ভোটযুদ্ধে বিএনপির বিদ্রোহী প্রার্থী থাকায় সুযোগ নিতে পারে জামায়েত ইসলামীর মনোনীত প্রার্থী মোবারক হোসেন।

সরেজমিনে দেখা গেছে, বিএনপি জোটের প্রার্থী আল্লামা জোনায়েদ আল হাবিব এই নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ ও বিএনপির দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করছেন। তাকে জয়ী করতে পুরো সমর্থন জানিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপিসহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সভা সমাবেশে খেজুর গাছ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান করছেন।

নির্বাচনের বিষয়ে আল্লামা জোনায়েদ আল হাবিব বলেন, ‘বিএনপির জোটের প্রার্থী হিসেবে ব্রাহ্মণাবড়িয়া-২ আসনে দেশনায়ক তারেক রহমান আমাকে মনোনয়ন দিয়েছেন। ইনশাল্লাহ আমি এমপি হব, জনগণ যদি খেজুর গাছ প্রতীককে ধানের শীষ মনে করে ভোট দেয়।’

এদিকে স্বতন্ত্রপ্রার্থী রুমিন ফারহানা বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করে চলেছেন। স্বতন্ত্রপ্রার্থী এস এন তরুণ দে, তিনিও হাল ছাড়েনি। প্রতিনিয়ত নিজের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ফলে এই দুই স্বতন্ত্রপ্রার্থী ভোটের মাঠে ব্যাপক আলোচনায় রয়েছেন।

এছাড়াও এই আসনের সাবেক দুইবারের এমপি এড. জিয়াউল হক মৃধা জাতীয় প্রার্থীর দলীয় কোন্দল নিরসন করে ঐক্যবদ্ধ হয়ে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ নিয়েছেন। ১০ বছর এমপি থাকাকালীন তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করে গণমানুষের সাথে ভাল সম্পর্ক তৈরি করেছিলেন। তবে এখনো নির্বাচনী মাঠে তাকে দেখা যায়নি।

বিএনপির ভোট ভাগাভাগিতে জাপার পাশাপাশি সুযোগ নিতে পারে জামায়াতও। এই আসনে রয়েছে দলটির মনোনীত প্রার্থী মাওলানা মোঃ মোবারক হোসেন। তিনি দাড়িপাল্লা প্রতীকে ভোট পাওয়ার জন্য নির্বাচনী এলাকায় ব্যাপক গণসংযোগ করছেন। বিভিন্ন সভা ও দলীয় কর্মসূচীতে ব্যাস্ত রয়েছেন মোঃ মোবারক হোসেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতায় তিনিও ব্যাপক আলোচিত হয়ে উঠেছেন আসনটি।

ফলে এবার এ আসনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে বলে মনে করছেন এলাকাবাসী।

এছাড়াও এ আসনে নির্বাচনে অংশগ্রহণ করেছেন জেএসডি মনোনীত প্রার্থী তৈমুর রেজা শাহজাদ, বাংলাদেশ ইসলামি আন্দোলন মাওঃ নেছার আহমেদ, এনসিপি’র মাওলানা আশ্রাফ উদ্দিন মহদি, খেলাফত মজলিশ মনোনীত আবুল ফাহাহ মোঃ মাসুক, আমজনতার দলের শরিফা আক্তার, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মোঃ মাঈন উদ্দিন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে ১৯৯১, ১৯৯৬ ও ২০১৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী উকিল আবদুস সাত্তর ভূঁইয়া ও ২০০১ সালে বিএনপি জোটের প্রার্থী মাওলানা ফজলুল হক আমিনী নিবাচিত হয়েছিলেন। ২০০৯ ও ২০১৪ সালের সংসদ নির্বাচনে ১৪ দলীয় জোট থেকে জাতীয় পার্টির নেতা এড. জিয়াউল হক মৃধা নির্বাচিত হয়েছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা