May 24, 2026, 5:57 pm
শিরোনাম :
রাজনৈতিক বিবেচনায় দুদকের মামলা প্রত্যাহারের সুপারিশ ঘিরে আলোচনা রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৪ রাজশাহীতে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ ভোর থেকে দুপুর পর্যন্ত অপেক্ষা করেও অনেকেই ফিরলেন তেল না পেয়ে শহীদ জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে রাজশাহী জেলা পরিষদের প্রশাসকের শ্রদ্ধা রাজশাহী প্রেসক্লাবে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শামসুল ও রেজাউলকে কারণ দর্শানোর নোটিশ কোনো রাজনৈতিক দলের সদস্য হবেন না: খেলোয়াড়দের প্রতি প্রধানমন্ত্রী আর্থিক নিরাপত্তা ও মুক্ত গণমাধ্যম নীতিমালা চান সাংবাদিকেরা: আরইউজে’র আলোচনা সভা জুলাইযোদ্ধা ইউক্রেন যুদ্ধে নিহত, লাশের অপেক্ষায় মা দেশে মব কালচার আর থাকবে না : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার :-

বিপিএল চ্যাম্পিয়ন রাজশাহী ওয়ারিয়র্সকে ছাদখোলা বাসে জমকালো সংবর্ধনা দেওয়া হয়েছে রাজশাহীতে। আজ সোমবার (২৬ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত ছাদখোলা বাসে চড়ে শহর প্রদক্ষিণ করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিমসহ পুরো দল। ক্রিকেটপ্রেমী রাজশাহীর মানুষ ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় তাদের বরণ করে নেন।

চ্যাম্পিয়ন হয়ে সোমবার সকালেই রাজশাহী পৌঁছায় টিম ওয়ারিয়র্স। সকাল সাড়ে ১০টায় ক্রিকেটাররা হযরত শাহমখদুম (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছালে আগে থেকেই অপেক্ষায় থাকা ছাদখোলা বাসে ওঠেন তারা। বিপিএল ট্রফি হাতে নিয়ে পুলিশ পাহারায় শহরের দিকে যাত্রা শুরু করে বাসটি।

বাসের সামনে ছিলেন রাজশাহী ওয়ারিয়র্সের মালিক নাবিল গ্রুপের শীর্ষ কর্তারা। বিপুলসংখ্যক ক্রিকেটপ্রেমী মোটরসাইকেল নিয়ে বাসটিকে ঘিরে রাখেন। তাদের হাতে ছিল ‘গর্বের জয়’, ‘বীরের শহর’, ‘জয় এসেছে কাপ উঠেছে’ লেখা প্ল্যাকার্ড। ছাদখোলা বাসের সামনে লেখা ছিল ‘কাপ আইসিছে বাড়িতে’।

বিমানবন্দর থেকে রাজশাহী-নওগাঁ মহাসড়ক, আমচত্বর, বিমানচত্বর, রুয়েট ফ্লাইওভার হয়ে ছাদখোলা বাসটি যায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে। সেখানে শিক্ষার্থীরা ফুল ছিটিয়ে বরণ করে নেন ক্রিকেটারদের। অনেকে নিজেদের পরনের শার্ট, টি-শার্ট কিংবা সোয়েটার খুলে চালিয়ে দেন ক্রিকেটারদের দিকে অটোগ্রাফের জন্য। ক্রিকেটাররাও সেগুলোতে অটোগ্রাফ দিয়ে ফেরত দেন।
মাঝেমাঝে অধিনায়ক শান্ত ও মুশফিকুর রহিম বিপিএল ট্রফি উঁচু করে ধরলে বাদ্যযন্ত্রের তালে তালে উচ্ছ্বাসে ফেটে পড়েন ক্রিকেটপ্রেমীরা। তাদের সঙ্গে তাল মিলিয়ে বাসের ওপরেই নাচতে থাকেন শান্ত-মুশফিকরা।

বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে বাসটি তালাইমারী-সাহেববাজার হয়ে যায় রাজশাহী কলেজিয়েট স্কুলের সামনে। সেখানেও শিক্ষার্থীরা বাসটিকে ঘিরে ধরে সংবর্ধনা জানান ক্রিকেটারদের। একই দৃশ্য দেখা যায় রাজশাহী কলেজের সামনেও। পরে বাসটি লক্ষ্মীপুর ঘুরে দড়িখড়বোনা-রেলগেট-আমচত্বর হয়ে পবায় নাবিল ইন্ডাস্ট্রিয়াল পার্কে পৌঁছায়।

পুরো শহর প্রদক্ষিণের সময় পথে পথে বহু মানুষ হাত উঁচিয়ে সংবর্ধনা জানান ক্রিকেটারদের। অনেকে দূর থেকেই সেলফি তুলে ধরে রাখেন এই আনন্দময় মুহূর্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমরা